আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দামুড়হুদা বাসস্ট্যান্ডে কৃষি ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল হক সবুজ এবং উপজেলা জিয়া মঞ্চের সভাপতি প্রভাষক আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছেন।বক্তারা আরও বলেন, অতীতের স্বৈরাচারী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে রাজপথে প্রতিবাদ অব্যাহত রাখবে। এ সময় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার পাশাপাশি কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় পা না দেওয়ার আহ্বান জানান তারা।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে দামুড়হুদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com