মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন, আহ্বায়ক দুদু

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গঠিত জাতীয় কমিটিতে বিএনপির জাতীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতা, কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ মোট ৯০ জনকে সদস্য করা হয়েছে।কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, নজমুল হক নান্নু, আফজাল এইচ খান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, আফরোজা খানম রিতা, আব্দুল হাই শিকদার ও আরিফুল হক চৌধুরী।এ ছাড়া কমিটিতে রয়েছেন মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নুর মোহাম্মদ খান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, অনিন্দ্য ইসলাম অমিত, আমিরুল ইসলাম আলীম, বেনজীর আহমেদ টিটুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।উল্লেখ্য, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত জাতীয় কমিটি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।

বার্তা প্রেরক: মুহম্মদ মুনির হোসেন, সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির জাতীয় কমিটি গঠন, আহ্বায়ক দুদু

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com