দামুড়হুদায় ছাত্রলীগের বিরুদ্ধে হাউলী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে ছাত্রলীগের বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাউলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডুগডুগী বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁরা এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।এ সময় হাউলী ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী শাকিল হোসেন, দেলোয়ার, রকি, সিজান, আশরাফুল, ছোটন, সুইট, আশিক, রহমত, কালাম, নূর আলী ও অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় ছাত্রলীগের বিরুদ্ধে হাউলী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com