সার সংকট ও অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: এমপি মাসুদ পারভেজ রাসেল

কৃষকদের স্বার্থ রক্ষায় সার, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসন এবং কৃষি খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।কৃষি খাতে অনিয়ম ও অব্যবস্থাপনা, সার ডিলার নিয়োগে দুর্নীতি এবং বিদ্যুৎ, জ্বালানি তেল ও সারের সংকট দ্রুত নিরসনের দাবিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জি.এ সাংগঠনিক থানা শাখা এ সভার আয়োজন করে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও ন্যায্য দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, দেশের অন্নদাতা কৃষকদের কষ্ট লাঘবে সরকার ও প্রশাসন বদ্ধপরিকর। সার ডিলার নিয়োগে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।তিনি আরও বলেন, কৃষকদের সার, বিদ্যুৎ ও জ্বালানি তেলের সংকট নিরসন এবং কৃষি খাতকে দুর্নীতি ও অব্যবস্থাপনামুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।সমাবেশে স্থানীয় কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তাঁরা তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। কৃষকদের দাবি-দাওয়া ও সমস্যা নিয়ে আয়োজিত এ মতবিনিময় সভা প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সার সংকট ও অব্যবস্থাপনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: এমপি মাসুদ পারভেজ রাসেল

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com