চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে দুইজন আহত, ঢাকায় রেফার্ড আবির

শাকিল আহমেদ

চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আবির হোসেন (২৫) ও জাহিদুল ইসলাম জাহিদ (৩০) নামে দুইজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আবিরের হাতের শিরা কেটে যাওয়ায় এবং ক্ষত গভীর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসক। অপর আহত জাহিদকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুলশানপাড়ায় গৃহিণী স্টোরসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।আহত আবির হোসেন গুলশানপাড়ার আবুল কাশেমের ছেলে। অপর আহত জাহিদুল ইসলাম জাহিদ একই এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে একই এলাকার বুড়ো নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আবিরের হাতে এবং জাহিদের পিঠে কোপ দেওয়া হয়। এতে দুজনই কাটা ও রক্তাক্ত জখম হন।পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, জাহিদুল ইসলাম জাহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তবে আবিরের ক্ষত গভীর এবং হাতের শিরা কেটে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।অভিযুক্ত বুড়োর বাড়িও চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনের কারণ ও অভিযোগ পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্রের কোপে দুইজন আহত, ঢাকায় রেফার্ড আবির

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com