নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান গত ১৬ মার্চ ২০২৬ খ্রিঃ চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। তিনি আজ ১৭ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রগার, রিজার্ভ অফিস, আরআই অফিস, মেস, ফোর্সের ব্যারাক, মেহমান খানা, ওয়াসরুম, পুলিশ লাইন্স জামে মসজিদ, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর পরিদর্শন করতঃ সংশ্লিষ্ট অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি পুলিশ মেসে উন্নতমানের খাবার সরবরাহ নিশ্চিত করা, দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাকসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী ফোর্সের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা, আরআই, পুলিশ লাইন্স চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।










