পাইকগাছায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ আটক- ৯

পাইকগাছা থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুই জন সাজাপ্রাপ্ত ৬ জন পরোয়ানাভুক্ত সহ নিয়মিত মামলার ১ জন মিলিয়ে মোট ৯ জন কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সকল আসামিদের রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুমখালী গ্রামের অজয় কৃষ্ণ মন্ডলের ছেলে কমলেশ মন্ডল কে ৪ মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় আটক করা হয়। এছাড়াও তেলিখালী গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন কে সাজাপ্রাপ্ত দায়ে আটক করা হয়েছে। অপরদিকে একই রাতে পরোয়ানাভুক্ত এর দায়ে মোঃ আকবর শেখ, মোঃ ইমদাদুল গাজী,মোঃ হাসেম সরদার, মোঃ নাজমুল গাজী, খোকন গাজী ও নিয়মিত মামলায় আরো ১ জন আটক করেছে থানা পুলিশ। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল আসামিদের রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031