সখীপুরে এমপি জয়কে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) এর সংসদ সদস্য অনুপম শাজাহান জয়কে হুমকির প্রতিবাদে মোখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে, সখীপুর শ্রমিক সংগঠন,সখীপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সখীপুর উপজেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেয়। এ মানববন্ধনে শামিল হওয়া নেতাকর্মীদের দাবি, বাসাইল-সখীপুরের জনমানুষের নেতার জনপ্রিয়তায় ঈষার্ন্বিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে টাঙ্গাইলের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এমপিকে হত্যার হুমকি দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। প্রতিবাদ সভায় বক্তারা,প্রয়াত সংসদ শওকত মোমেন শাজাহানের সুযোগ্য উত্তরসূরীর বিরুদ্ধে অপপ্রচার ও কোনো ষড়যন্ত্রের চেষ্টা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। এ মানববন্ধনে অংশ নেয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে প্রশ্ন তুলেন। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে নলুয়া বাজারের এক সভায় টাঙ্গাইলের কিসলু নামের এক আওয়ামী লীগ নেতা, বর্তমান সাংসদের জিহ্বা কেটে নেয়ার হুমকি দেয়।
এ বিষয়ে বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাজাহান জয় জানান, ওই দিনের মারামারির ঘটনা আমি পরে জেনে প্রশাসনকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছি। তিনি আরো বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031