বেলকুচিতে রুকন সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ
Spread the love

 

বেলকুচিতে রুকন সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দ।

 

এদেশে কেয়ারটেকার সরকার ছাড়া আর কোন পাতানো নির্বাচন করতে দেয়া হবে না

মোঃ আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম বলেছেন,বাংলাদেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, জনগণের কথা বলার অধিকার নেই। মানুষের মৌলিক অধিকার আজ ভূলুণ্ঠিত। সরকার তার সামগ্রিক ব্যর্থতায় দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। এ অবস্থায় একমাত্র উত্তোরণের উপায় একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর সেই নির্বাচন হতে হবে কেয়ারটেকার সরকারের অধীনে। এদেশে কেয়ারটেকার সরকার ছাড়া আর কোন পাতানো নির্বাচন করতে দেয়া হবে না ।

গতকাল সোমবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলা’র উদ্যোগে আয়োজিত,রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলকুচিস্থ শহীদ ফরিদুল স্মৃতি মিলনায়তনে
বেলকুচি উপজেলা আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকারের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর মোঃ আলী আলম। সম্মেলনে আরো বক্তব্য রাখেন; বেলকুচি পৌরসভা আমীর উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ ছানোয়ার হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন,জামায়াত নেতা মাওঃ মাহবুবুর রশিদ শামীম,
মাওঃ মাজহারুল ইসলাম ও সাইদুল ইসলাম মোতাহার প্রমূখ।

রুকন সম্মেলনে প্রধান অতিথি জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম,নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন ও কর্মসূচিতে সকল রুকন ভাই ও বোনদেরকে কাংখিত ভূমিকা পালন করার এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে নির্বাচনী কাজের মাধ্যমে যথাযথ প্রস্ততি গ্রহনের নির্দেশ প্রদান করে জামায়াতের প্রার্থীর পক্ষে জনমত গঠনে সবাইকে মাঠে ময়দানে পরিকল্পিতভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম,
সকল রুকন ও দায়িত্বশীলকে একইভাবে আন্দোলন,
নির্বাচন ও সংগঠন পরিচালনায় এক ও একাকার হয়ে কাজ করার এবং ময়দানে কাংখিত ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। # ০২/১০/২০২৩ ইং

 

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031