আলমডাঙ্গায় সর্বোচ্চ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশ দিলীপ কুমার আগরওয়ালা
আলমডাঙ্গায় সর্বোচ্চ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশ দিলীপ কুমার আগরওয়ালা

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও জামায়াত বিএনপির নৈরাজ্য ও নির্বাচন বানচালের দেশী-বিদেশী ষড়যন্ত্র রুখে দিতে ২১টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিশাল গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা চত্বরে স্থানীয় আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এবং নৌকা মঞ্চের সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ভাংবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং বাংলাদেশ জুয়েলারি সমিতির সভাপতি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী বাবু দিলীপ কুমার আগরওয়ালা।

বক্তব্য রাখছেন ছবি দিলীপ কুমার আগরওয়ালা
ছবি দিলীপ কুমার আগরওয়ালা

তিনি এসময়

বক্তব্যই বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীক চাইবো। কিন্তু আমার শ্লোগান হলো একটাই “আমার মার্কা নৌকা মার্কা, নৌকা যার আমি তার”। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন মুক্তিযুদ্ধ কালীন অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আগামীতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এছাড়াও এসময় স্মার্ট চুয়াডাঙ্গা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত ক্ষমতাসীন আওয়ামী লীগের বিগত বছরগুলোতে চুয়াডাঙ্গা-১ আসনের অবহেলিত ও বঞ্চিত আওয়ামীলীগের নেতাকর্মীরা একজোট হয়ে নৌকা মঞ্চ গঠন করেন।

চিৎলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
কুমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,এছাড়াও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ারদার, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম,পদ্মবিলা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ও ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম,সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আলমডাঙ্গা শাখার বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক সভাপতি কাজী রবিউল হক, কালিদাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সত্তরের অগ্নিসেনা   বীর মুক্তিযোদ্ধা   মঈনউদ্দি  পারভেজ  পারভেজ জামজামি ইউনিয়ন নেতা রিপন সাহা, আরো অনেকেই । এ সময় আলমডাঙ্গা উপজেলার ২১ টি ইউনিয়নের থেকে দলে দলে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় সর্বোচ্চ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মহাসমাবেশ দিলীপ কুমার আগরওয়ালা

02 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com