মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৭৬৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৭৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার দুটি পৃথক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন সামন্তা বিওপির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. একলিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৫৬/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার কচুয়ারপোতা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৬১৯ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মাটিলা বিওপির একটি দল পৃথক অভিযান চালায়। সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সীমান্ত পিলার ৫৩/৩-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মকরধ্বজপুর গ্রামের কারবালা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ বোতল ভারতীয় এসকাফ ও উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়।বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৭৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় মাদক বহনের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ৭৬৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com