দক্ষিণ কোরিয়ায় ICAPP-এর ১৩তম সাধারণ অধিবেশন শুরু, অংশ নিচ্ছে বাংলাদেশের এনসিপি

দক্ষিণ কোরিয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (ICAPP) ১৩তম সাধারণ অধিবেশন। মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতা, প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন। এতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, অর্থবহ রাজনৈতিক সংলাপ এবং বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এনসিপি এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করছে।
আন্তর্জাতিক এ সম্মেলনে এনসিপির অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দক্ষিণ কোরিয়ায় ICAPP-এর ১৩তম সাধারণ অধিবেশন শুরু, অংশ নিচ্ছে বাংলাদেশের এনসিপি

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com