রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মদিনে মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল

নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নির্দেশনায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর এবং বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাছুদ রানা মাছুম, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জন্মদিনে মহাস্থান মাজার মসজিদে দোয়া মাহফিল

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com