চুয়াডাঙ্গার চার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

শিক্ষার পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত সুযোগ-সুবিধার খোঁজখবর নিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। পরিদর্শন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তেতুল শেখ কলেজ এবং যুগিরহুদা আবুল হোসেন দাখিল মাদ্রাসা। পরিদর্শনকালে সংসদ সদস্য প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও উপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার চার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com