ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, স্থগিত বিক্রির প্রক্রিয়া

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর ডিসি ইকোপার্কের গাছ নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হলেও সরকারি নির্ধারিত মূল্য না পাওয়ায় নিলাম প্রক্রিয়া স্থগিত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডিসি ইকোপার্কের ভেতরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এ নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া কাঠ ব্যবসায়ীদের মধ্যে সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ২০ হাজার টাকা। তবে এ দর সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় গাছগুলো বিক্রি না করে নিলাম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিলাম আয়োজনের আগে বিভিন্ন এলাকায় মাইকিং করে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। এর আগে কয়েক মাস আগে একই ইকোপার্কের ২৯টি গাছ ২ লাখ ৭০ হাজার টাকায় নিলামে বিক্রি করেছিল উপজেলা প্রশাসন। তবে গাছ কাটার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট ক্রেতার জামানত বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী সময়ে পুনরায় গাছ বিক্রির উদ্যোগ নেওয়া হলে নতুন করে নিলামের আয়োজন করা হয়। কিন্তু এবারও সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী দর না ওঠায় বিক্রির প্রক্রিয়া থেমে যায়। নিলাম চলাকালে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম, উপজেলা প্রশাসনের নাজির, আনসার সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন এলাকা থেকে আসা কাঠ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন জানান, নিলামে অনেক ব্যবসায়ী অংশ নিয়ে গাছের দর হাঁকেন। তবে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে সর্বোচ্চ দর কম হওয়ায় আপাতত নিলাম স্থগিত রাখা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ডিসি ইকোপার্কের গাছ নিলামে আশানুরূপ দর মেলেনি, স্থগিত বিক্রির প্রক্রিয়া

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com