অসুস্থ জামায়াতের উপজেলা আমিরকে দেখতে হাসপাতালে এমপি মাসুদ পারভেজ রাসেল

চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ বিলাল হুসাইন হঠাৎ অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাধীন হাফেজ বিলাল হুসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় সংসদ সদস্য চিকিৎসকদের কাছ থেকেও তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
পরে তিনি হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
এ সময় অসুস্থ ব্যক্তির প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজ নেন সংসদ সদস্য।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অসুস্থ জামায়াতের উপজেলা আমিরকে দেখতে হাসপাতালে এমপি মাসুদ পারভেজ রাসেল

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com