আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচারে নামছেন প্রার্থীরা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বণিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ব্যাংকার মো. শহিদুল ইসলাম প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিযোগিতা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতীক হাতে পেয়ে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের পরিচিতি তুলে ধরা এবং সমর্থন আদায়ে প্রচার-প্রচারণা চালাবেন বলে আশা করা হচ্ছে।সভাপতি পদে আরেফিন মিয়া মিলন পেয়েছেন ছাতা প্রতীক। তাঁর প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমানের প্রতীক দোয়াত-কলম।সাধারণ সম্পাদক পদে খন্দকার আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন বাইসাইকেল প্রতীক এবং আলাউদ্দিন মিয়া পেয়েছেন আনারস প্রতীক।সহ-সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলম পেয়েছেন গোলাপ ফুল, বদর উদ্দিন হাঁস, রবিউল করিম হাবিল ডাব, শরিফুল ইসলাম বাঘ এবং সাইদুল ইসলাম টিউবওয়েল প্রতীক পেয়েছেন।কোষাধ্যক্ষ পদে বেলাল হুসাইন পেয়েছেন মোরগ প্রতীক এবং মোহাম্মদ রেজাউল করিম রেজা পেয়েছেন হাতি প্রতীক।সাংগঠনিক সম্পাদক পদে রাশিদুল ইসলাম পেয়েছেন চেয়ার প্রতীক এবং সাইদুল ইসলাম পেয়েছেন মই প্রতীক।ধর্মীয় বিষয়ক সম্পাদক পদে আনিছুর রহমান, জাহিদুল ইসলাম ও রেজাউল করিম কাবিল প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আনিছুর রহমান পেয়েছেন পানির বোতল, জাহিদুল ইসলাম পাঞ্জাবি এবং রেজাউল করিম কাবিল মিনার প্রতীক পেয়েছেন।দপ্তর সম্পাদক পদে শফিউল হাসান পেয়েছেন কলম প্রতীক এবং এম সনজু আহমেদ পেয়েছেন টিয়া পাখি প্রতীক।ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা মাসুম পেয়েছেন ফুটবল প্রতীক এবং শামীম রেজা পেয়েছেন আম প্রতীক।আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের কাছে যাওয়ার পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার করবেন বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচারে নামছেন প্রার্থীরা

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com