মাগুরায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ব্রিফিং প্যারেড, নির্বিঘ্নে উৎসব পালনের আশ্বাস

তৌহিদ, মাগুরা

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে মাগুরা সদর থানা চত্বরে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার (এসপি) মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনুদ্দীন এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “আমরা যারা চাকরি করি, তারা এই প্রজাতন্ত্রের কর্মচারী। কাজেই আমাদের দায়িত্ব ও কর্তব্য হলো, প্রজাতন্ত্রের মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন, সে ব্যবস্থা করা।”তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করবে।পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ব্রিফিং প্যারেড, নির্বিঘ্নে উৎসব পালনের আশ্বাস

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com