পর্যটকদের আকর্ষণ বাড়াতে তেঁতুলিয়ায় ঘোড়ার গাড়ি চালু

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পর্যটনশিল্পে নতুন আকর্ষণ যোগ করা এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঘোড়ার গাড়ি চালু করা হয়েছে। পর্যটকদের ভ্রমণে ভিন্নমাত্রা যোগ করতে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়ার ডাকবাংলা এলাকার মেঘালয় রিসোর্টে ঘোড়ার গাড়িটির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক মো. বাহারুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খান এবং তেঁতুলিয়া উপজেলা শাখা এনসিপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন।এ সময় ঘোড়ার গাড়ির মালিক মাসুদ রানা, তাঁর বাবা মো. মালেক বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।আয়োজকেরা জানান, তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের জন্য ঘোড়ার গাড়ি নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পর্যটকদের আকর্ষণ বাড়াতে তেঁতুলিয়ায় ঘোড়ার গাড়ি চালু

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com