আলমডাঙ্গায় মীর পরিবারের উদ্যোগে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয় ,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজার উপহার বিতরণ করেছে মীর পরিবার। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে আলমডাঙ্গায় মীর পরিবারের আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়। আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর মহিউদ্দিনের ছোট ভাই মীর ওলিউদ্দিন লালটু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন মীর মহিউদ্দিনের কন্যা ডা. আদনীন নাহার ও জান্নাতুল নাহার, মীর হাফিজুর রহমান, আলমডাঙ্গা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ এবং আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাঁধুখা। অনুষ্ঠানের একপর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাঁদের হাতে পূজা উপলক্ষে উপহার তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা। বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মীর পরিবারের উদ্যোগে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ

16 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com