আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন এম সনজু আহমেদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, গণমাধ্যমকর্মী এম সনজু আহমেদ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাংবাদিক শরীফ, আল-আমিন হোসেন পরশ, ফাহিম ফয়সাল, খায়রুল ইসলাম, শেখ মইদুল ইসলাম, আল-আমিন বিশ্বাস হিমেল, কোহিনুর খাতুনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও বণিক সমিতির স্থানীয় ভোটাররা।

৩১ অক্টোবর ভোটগ্রহণ

আলমডাঙ্গা বণিক সমিতির ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী, ১৫ অক্টোবর মনোনয়নপত্র বাছাই ও আপত্তি নিষ্পত্তি এবং ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। ১৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

প্রচারণায় থাকছে বিধিনিষেধ

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রচারণায় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও মাইক ব্যবহার করা যাবে না। প্রার্থীরা কেবল হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন। এ ছাড়া র‌্যালি, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণা ২৯ অক্টোবর রাত ১২টার মধ্যে শেষ করতে হবে। ভোটারদের ভোটকেন্দ্রে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী আমেজ

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনকে ঘিরে সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, প্রত্যাশা পূরণ এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে প্রার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী মহলের।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন এম সনজু আহমেদ

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com