‘ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি’

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন করাচোর জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। মোদিকে ভারতের জন্য অস্বস্তিকর ব্যক্তি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তাঁর মতো ‘কাপুরুষ ও জুলুমবাজ’ দেশটি আগে দেখেনি।

রোববার (১১ অক্টোবর) সকালে আদালতের নির্দেশে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন অভিজিৎ দিপকে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকেই তাঁকে আটক করে দিল্লি পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছিলেন।

বিক্ষোভে অংশ নিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। শনিবার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাঁদের তিনজনকেই আটক করা হয়।

পরে রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্তসাপেক্ষে তাঁদের মুক্তি দেওয়া হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

‘ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি’

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com