আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়বেন এম সনজু আহমেদ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬-এ দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন সমিতির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম সনজু আহমেদ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সল, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান এবং সাংবাদিক ও মানবাধিকারকর্মী আল-আমিন হোসেন পরশ ও আল-আমিন হোসেন হিমেলসহ অন্যরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর (শনিবার) আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কার্যকরী পরিষদের ২১টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১ হাজার ২০৯ জন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৫ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১৯ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এম সনজু আহমেদ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হলে সমিতির দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করা, প্রয়োজনীয় নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং সদস্যদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ জোরদারে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নতুন কার্যকরী পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ কে এম ফারুক।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়বেন এম সনজু আহমেদ

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com