কুড়িগ্রামে ২ ঘন্টা ব্যাপী পথ অবরোধ করে বিভিন্ন দাবিতে সিএনজি চালকদের অবস্থান ধর্মঘট পালন।

কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে বৃহস্পতিবার সকালে বিভিন্ন দাবিতে দুই ঘন্টা ব্যাপী পথ অবরোধ করে সিএনজি চালকদের অবস্থান ধর্মঘট পালন । কুড়িগ্রাম জেলা সিএনজি চালিত অটোরিকশা বেবিটেক্সি টেক্সি কার ও মিশুক পরিবহন মালিক সমিতির আহব্বানে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার শাপলা চত্বরে শতাধিক সিএনজি অবস্থান নিয়ে পথ অবরোধ করে সিএনজি চালকরা বিভিন্ন দাবি উপস্থাপন করে। এ সময় কুড়িগ্রাম জেলা শহরে দুই ঘন্টা ব্যাপী ট্রাফিক জ্যামের তৈরি হয় । অবস্থান ধর্মঘট ও সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মাসুম রানা, সাধারণ সম্পাদক রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক ও দপ্তর সম্পাদক হেলাল হোসেন। পরে কুড়িগ্রাম জেলা সিএনজি মালিক সমিতির সাথে স্থানীয় প্রশাসনের আলোচনার মাধ্যমে প্রাথমিকভাবে সিএনজি চালকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয় ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে ২ ঘন্টা ব্যাপী পথ অবরোধ করে বিভিন্ন দাবিতে সিএনজি চালকদের অবস্থান ধর্মঘট পালন।

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com