আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান

খন্দকার শাহ আলম মন্টু: আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও সমাজের মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত মাসিক রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “আল্লাহর জমিন অনেক প্রশস্ত। তাই যেখানে যেভাবে কুরআনের দাওয়াত দেওয়া যায়, সেখানে সেভাবেই মানুষের কাছে দাওয়াত উপস্থাপন করতে হবে।”তিনি বলেন, বর্তমানে পারিবারিক সপ্তাহ চলছে। যারা এখনও সংগঠনের দাওয়াত পাননি, বিশেষ করে নিকটাত্মীয়, পাড়া-প্রতিবেশী ও সমাজের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে রুকনদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।বৈঠকে তিনি কেন্দ্র ঘোষিত কর্মসূচির বাস্তবায়নের খোঁজখবর নেন। পাশাপাশি নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ করা, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আরও বলেন, আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় লংমার্চ কর্মসূচিতে কুষ্টিয়ায় অংশগ্রহণের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। সামাজিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং সুসম্পর্ক গড়ে তোলার জন্য সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক, জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও আলমডাঙ্গা উপজেলা শাখার তত্ত্বাবধায়ক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, তা’লিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উলামা বিভাগ ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু।বৈঠকে আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনরা উপস্থিত ছিলেন।আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা বৈঠক সঞ্চালনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের কাছে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com