আলমডাঙ্গায় সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছ বাজারে ফেসবুকে লাইভ চলাকালে এক সাংবাদিককে মারধর, মোবাইল ফোন কেড়ে নেওয়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৭ অক্টোবর) রাতে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক শেখ মইদুল ইসলাম (৪৫)।অভিযোগে শেখ মইদুল ইসলাম উল্লেখ করেন, তিনি ‘আলমডাঙ্গা খাস খবর’-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা মাছ বাজারে মাছ বিক্রির বিষয়ে তার নিজস্ব ফেসবুকে পেজে লাইভ করছিলেন। এ সময় বাবুপাড়া এলাকার সিয়াম (২৫) তাকে লাইভ বন্ধ করতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে সিয়াম তার ওপর হামলা করেন এবং হাতে থাকা ফেসবুক লাইভের মোবাইল ফোনটি কেড়ে নেন। পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মুখ ও পিঠে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তার মুখ ও পিঠে কালশিরা ও নীলাফোলা জখম হয়েছে বলে অভিযোগ করেন তিনি।শেখ মইদুল ইসলাম আরও অভিযোগ করেন, মারধরের সময় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং ভবিষ্যতে যেখানে পাওয়া যাবে সেখানেই খুন-জখম করার হুমকি দেওয়া হয়। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন।এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, “আমরা অভিযোগ নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিয়ামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় সাংবাদিককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com