সাভারে ২৬ লাখ টাকার ডাকাতি: রাজৈরে ডিবির অভিযানে ৩ সদস্য গ্রেপ্তার

সাভারে সংঘটিত ২৬ লাখ টাকা ডাকাতি/ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সাভারে সংঘটিত চাঞ্চল্যকর ২৬ লাখ টাকা ডাকাতি/ছিনতাই মামলার রহস্য উদঘাটনে ডিবি-উত্তর তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন গোয়েন্দা কৌশল প্রয়োগের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

পরে ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানার টেকেরহাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, একাধিক মোবাইল ফোন, নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, মানিব্যাগ, হাতঘড়ি, চাবির রিং, পুলিশের টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি ছুরি এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাভারে সংঘটিত ২৬ লাখ টাকা ডাকাতি/ছিনতাইয়ের সঙ্গে তাদের সম্পৃক্ততা এবং ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে আরও তথ্য পাওয়া যেতে পারে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সাভারে ২৬ লাখ টাকার ডাকাতি: রাজৈরে ডিবির অভিযানে ৩ সদস্য গ্রেপ্তার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com