খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শ্রেষ্ঠ হলেন ৯জন শিক্ষক।

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ বছর জেলায় ৯ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা জেলার শিক্ষার গুণতগ মান বৃদ্ধিতে আরও আন্তরিক হওয়ার হতে আহবান জানান। বলেন, শিক্ষকরাই জাতি গড়ার কারিগর শিক্ষকদের ভূমিকার অগ্রগতি বাড়াতে না পারলে পড়ালেখার মান বৃদ্ধি সম্ভব নয়। জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়াদের অভিনন্দন জানিয়ে এর ধারাবাহিকতা ধরে রাখারও আহবান জানান বক্তারা। পরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে মোট নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে গুনী সম্মাননা তুলে জেলা প্রশাসকসহ অতিথিরা। এ বছর প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ গুনী শিক্ষক হিসেবে রূপা মল্লিক, মাধ্যমিক পর্যায়ে সাইফুল ইসলাম ও কলেজ পর্যায়ে মেহেরুন্নিছা বেগম মিলি প্রথম হয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খাগড়াছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত, শ্রেষ্ঠ হলেন ৯জন শিক্ষক।

05 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com