ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃ/ত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৪ নম্বর জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে আয়েশা বেগমের সঙ্গে তাঁর সৎ ছেলে আশিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে আয়েশা বেগমকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আশিকুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ঘটনাটির কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাটে সৎ ছেলের ছুরিকাঘাতে সৎ মায়ের মৃ/ত্যু

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com