দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সিয়াম বাড়ির পাশের একটি দোকান থেকে চিপস কিনতে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশের একটি পুকুরে তার হাত থেকে ১০ টাকার একটি নোট পানিতে পড়ে যায়। টাকাটি তুলতে গিয়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি করে সিয়ামকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা শফিকুল ইসলাম জানান, সকালে সিয়াম বাড়ির পাশের দোকানে চিপস কিনতে যাওয়ার পরই এ ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ/ত্যু

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com