আলমডাঙ্গায় বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার সন্দিগ্ধ ৩ আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মামলার তদন্তে সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গার রায়লক্ষীপুর গ্রামের আব্দুর রশিদ (৪৮), শালিখা গ্রামের নশজেস আলীর ছেলে সবুজ আলী (৩০) এবং ওসমানপুর উত্তরপাড়ার আইনাল হক (৬৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা আলমডাঙ্গা থানার মামলা নং-৩, তারিখ ৩ মে ২০২৬-এর তদন্তে সন্দিগ্ধ আসামি। ওই মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার সন্দিগ্ধ ৩ আসামি গ্রেপ্তার

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com