দামুড়হুদায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য।

আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী। পুলিশ সূত্রে জানা গেছে, আবু ছিদ্দিককে গ্রেপ্তারের জন্য বুধবার রাতে চণ্ডীপুর এলাকায় অভিযান চালায় দর্শনা থানার পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। পরে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে আবু ছিদ্দিককে ছিনিয়ে নেন। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তিনি পালিয়ে যান। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গেলে পরিবারের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে নিয়ে যায়। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। আবু ছিদ্দিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com