৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ৪ নং জামবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জামবাড়ীয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর-কিশোরীদের নিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১:০০ টার দিকে জনসচেতনতামূলক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জামবাড়ীয়া ইউনিয়নের ইউনিয়ন দলনেতা শাহাদাত হোসেন ও ইউনিয়ন দলনেত্রী মরিয়ম খাতুন-এর নেতৃত্বে আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে জামবাড়ীয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কিশোর-কিশোরীদের নিয়ে একটি জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কিশোর-কিশোরীদের মাঝে নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং এবং বিভিন্ন সামাজিক অপরাধের কুফল ও প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। একই সঙ্গে এসব অপরাধের শিকার বা সম্মুখীন হলে কীভাবে নিরাপদে সহযোগিতা গ্রহণ করতে হবে সে বিষয়ে তাদের প্রয়োজনীয় ধারণা প্রদান করা হয়। আলোচনার একপর্যায়ে কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলা হয়, তারা যদি বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং কিংবা অন্য কোনো সামাজিক অনিয়মের সম্মুখীন হয়, তাহলে বিষয়টি গোপন না রেখে তাৎক্ষণিকভাবে ইউনিয়ন আনসার ও ভিডিপির ইউনিয়ন দলনেতা/দলনেত্রীকে অবহিত করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে হবে। এছাড়াও সমাজ থেকে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে কিশোর-কিশোরীসহ সর্বস্তরের জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উক্ত কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
প্রতিবেদনকারী:
ইউনিয়ন দলনেতা
০৪ নং জামবাড়ীয়া ইউনিয়ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভোলাহাট উপজেলা চাঁপাইনবাবগঞ্জ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

৪ নং জামবাড়ীয়া ইউনিয়নে আনসার বাহিনীর জনসচেতনমূলক সভা অনুষ্ঠিত

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com