আলমডাঙ্গায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি, দুই দিনে শ্মশানঘাট এলাকায় ৯০টি মেহগনি চারা রোপণ

আলমডাঙ্গায় দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। গতকাল সোমবার ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাউকি ইউনিয়নের বকসিপুর শ্মশানঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুই দিনে এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার করা হয় এবং ৯০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন , চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন , পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয় , এটি আমাদের সবার দায়িত্ব। সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়তে পরিচ্ছন্নতার পাশাপাশি বেশি করে গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না , প্রতিটি গাছের নিয়মিত যত্ন ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন , আনসার ও ভিডিপির সদস্যরা দেশের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পরিবেশ রক্ষায়ও তাঁদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়বে বলে তিনি আশা করেন। রফিকুল ইসলাম বলেন , গাছ অক্সিজেন দেয় , পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে সহায়তা করে। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসতে হবে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন , আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আসাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মুক্তার আলী। এ সময় উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। তাঁরা বকসিপুর শ্মশানঘাট এলাকা পরিষ্কার করেন এবং বিভিন্ন স্থানে ৯০টি মেহগনি চারা রোপণ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি, দুই দিনে শ্মশানঘাট এলাকায় ৯০টি মেহগনি চারা রোপণ

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com