মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। তিনি সোমবার ২৮ সেপ্টেম্বর মহম্মদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি প্রথমে মহম্মদপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সরকারি সেবাদান এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর জেলা প্রশাসক মহম্মদপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। জনগণের কল্যাণে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরবর্তীতে তিনি বিনোদপুর বি কে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শৃঙ্খলা ও সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। পরে বিদ্যালয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি মহম্মদপুর থানা, মাগুরা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবাগ্রহীতাদের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল আচরণের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন ও মতবিনিময়কালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে দেশ গঠনে তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন।









