মাগুরায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (BPHCDA) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৭ সেপ্টেম্বর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BPHCDA কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এসব প্রতিষ্ঠানের সেবার মান, রোগীদের স্বার্থ, চিকিৎসাসেবার বাস্তব সমস্যা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় নিয়ে নিয়মিত মতবিনিময় গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় মাগুরাত এই মতবিনিময় সভা। এ ধরনের সভা মাঠপর্যায়ের সমস্যা ও অভিজ্ঞতা কেন্দ্রীয় পর্যায়ে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসেবাকে আরও সুশৃঙ্খল ও জনবান্ধব করবে বলে সভায় উপস্থিত বক্তারা তাদের মতামতে ব্যাক্ত করেন।









