একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণে মুখর মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ

নবীন শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের সাফল্য, ঐতিহ্য ও শিক্ষা-অগ্রযাত্রার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক মেয়র ও চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। প্রধান অতিথি বলেন, “মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের নারীশিক্ষা বিস্তারের একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে হবে। নতুন শিক্ষার্থীদের আজকের এই যাত্রা যেন আগামী দিনের আলোকিত ভবিষ্যতের ভিত্তি হয়—এটাই আমাদের প্রত্যাশা।” সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ বলেন, “নতুন শিক্ষার্থীদের স্বপ্ন ও সম্ভাবনাকে সামনে রেখে আমরা একটি নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চাই। এই কলেজের দীর্ঘদিনের সুনাম, ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে শিক্ষার্থীরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম মিঠু, বিশিষ্ট শিক্ষাবিদ আজিজুর রহমান, সহকারী অধ্যাপক মঞ্জু বিশ্বাস, সহকারী অধ্যাপক বাবুল আকতার, সিনিয়র প্রভাষক আল মাহমুদ এবং শিক্ষার্থী ফাইজা আক্তার। বক্তারা কলেজের প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তারে অবদান, অর্জন ও ঐতিহ্য তুলে ধরেসহকারী আশাবাদ নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, সহকারী অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক নিহার রঞ্জন হালদার, সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, সিনিয়র প্রভাষক পিন্টু কুমার সাধুখা, সিনিয়র প্রভাষক মো. কামরুজ্জামান, প্রভাষক রিপন আলী, প্রভাষক ইসরাফিল হোসেন, প্রভাষক টিটোন হোসেন, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রদর্শক রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ ও ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদের উচ্চশিক্ষার নতুন অধ্যায় সাফল্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণে মুখর মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com