কার্পাসডাঙ্গায় মতবিনিময় সভা ও নারী কল্যাণ সাপোর্ট সেল উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন ইউএনওর

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ নির্মূল, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং দমন, দুর্নীতি প্রতিরোধ এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে স্থানীয় নারীদের সুরক্ষা ও সহায়তার লক্ষ্যে ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানকে সামনে রেখে গতকাল কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

পরিদর্শনকালে তিনি অনুষ্ঠানের মঞ্চ, অতিথিদের বসার ব্যবস্থা, সার্বিক শৃঙ্খলা ও অন্যান্য প্রস্তুতি ঘুরে দেখেন। এ সময় আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন এবং অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: করিম বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রবণতা কমানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘নারী কল্যাণ সাপোর্ট সেল’-এর মাধ্যমে স্থানীয় নারীরা প্রয়োজন অনুযায়ী আইনি সহায়তা, পরামর্শ ও মানসিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদক, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কার্পাসডাঙ্গায় মতবিনিময় সভা ও নারী কল্যাণ সাপোর্ট সেল উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন ইউএনওর

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com