পটিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল

বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের নৈরাজ্য ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ২২সেপ্টম্বর-২৬ মঙ্গলবার বিকাল চারটায় চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য, আলহাজ্ব এনামুল হক এনাম অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পটিয়া উপজেলা ১৭ ইউনিয়ন ও পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে এক বিশাল প্রতিবাদ মিছিল পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এর নেতৃত্বে পটিয়া সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পটিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com