দুই মাসে খোকসা থানা পুলিশ ব্যাপক আকারে চোর, ডাকাত ও সন্ত্রাসী আটক করেছে।
গত ১২ তারিখে জানিপুর ইউনিয়নে জনগনের সহায়তায় সারা রাত অভিযান চালিয়ে ৭ জন ডাকাত দলকে গ্রেফতার করে পুলিশ। শোমসপুর থেকে জেনেরেটর চুরি হয়। ২৪ ঘন্টা মধ্যে চোরকে আটক করে ও জেনেরেটর উদ্ধার করে। খোকসায় বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনাই ১জন কে গ্রেফতার করে। ওসমানপুর ইউনিয়নে ডাবল মার্ডারের ৭ ঘন্টায় ২জন আসামি কে গ্রেফতার করা হয়। জানিপুর ইউনিয়ন থেকে মাদক ব্যাবসায়িকে আটক করা সহ বিভিন্ন অপরাধ দমন করা হয়েছে। আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। গোয়েন্দা নজরদারি জোরদার হয়েছে। সন্ত্রাসী- মাদক ব্যবসায়ীদের তালিকা করে অভিযান চলছে। অনেক কে আটক করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে,। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথাগুলো বলেন ওসি মোল্লা জাকির হোসেন তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেশ উন্নতি করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা স্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যূনতম ছাড় না।








