পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অপরাধে তিন চিংড়ি ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পুশকৃত ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও শালুবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়ায় এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা, অপর ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং তৃতীয় ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, বাংলাদেশ প্রতিবছর রপ্তানিযোগ্য চিংড়ি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। দেশের চিংড়ি শিল্পের সুনাম ও রপ্তানি মান বজায় রাখতে চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার বিরুদ্ধে মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com