আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা-গাঁজা ও নগদ টাকা উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিক্রির টাকা ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আলমডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এরশাদপুর মাগুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে লিটন মন্ডল (৪০)কে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১০টি চোরাই কবুতর উদ্ধার করা হয়।

একই রাতে ছোটপুটিমারী এলাকায় পৃথক অভিযানে খোকন আলী (২৮) ও সাহেব আলী (২৯)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. গোলাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পোলাবাগন্দ গ্রামে অভিযান চালিয়ে ছারুয়াল আলী (৪৬)কে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিশিতা ইয়াসমিন ঐশি (১৯)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার লিটন মন্ডল, খোকন আলী, সাহেব আলী ও ছারুয়াল আলীকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য পাঠানো হয়েছে। অপর আসামি নিশিতা ইয়াসমিন ঐশির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৫, ইয়াবা-গাঁজা ও নগদ টাকা উদ্ধার

14 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com