কুষ্টিয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালামী গ্রহণ ও পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস যথাযথভাবে মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সঙ্গে উত্তম আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারত্ব ও শৃঙ্খলা বজায় রাখার জন্য অফিসার ও ফোর্সের সদস্যদের নির্দেশনা দেন। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার।

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ মাস্টার প্যারেডে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের বিষয়গুলোও পরিদর্শন করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com