অবসরজনিত বিদায়ে পুলিশ পরিদর্শক আকরাম হোসেনকে সম্মাননা

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আকরাম হোসেনকে সম্মাননা প্রদান করেছে নওগাঁ জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অবসরজনিত বিদায় উপলক্ষে মোঃ আকরাম হোসেনের হাতে সম্মাননা উপহার তুলে দেন। মোঃ আকরাম হোসেন ১৯৯৯ সালে উপপরিদর্শক (এসআই) হিসেবে নওগাঁ সদর মডেল থানায় যোগদানের মাধ্যমে পুলিশি কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা, জয়পুরহাট জেলার পাঁচবিবি ও আক্কেলপুর থানায় এসআই হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পাবনা জেলার ফরিদপুর ও আতাইকোলা থানা এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর ও চৌহালী থানায় দায়িত্ব পালন করেন। এছাড়া নওগাঁ জেলার নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), নোয়াখালী, ফুলবাড়ী সার্কেল, দিনাজপুর এবং পুলিশ হাসপাতাল, কুড়িগ্রামসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন আকরাম হোসেন। দীর্ঘ কর্মজীবন শেষে সর্বশেষ নওগাঁ জেলা পুলিশ থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমন করেন তিনি।

বিদায় অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে তাঁর অবসরজীবন সুখী, শান্তিময় ও সুস্বাস্থ্যপূর্ণ হোক—এ কামনা করা হয়। উল্লেখ্য, মোঃ আকরাম হোসেনের ছেলে প্রকৌশলী রুহুল আমিন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অবসরজনিত বিদায়ে পুলিশ পরিদর্শক আকরাম হোসেনকে সম্মাননা

10 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com