কেশবপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মুরাদ খান

যশোরের কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা সিরাজুল ইসলামকে সভাপতি এবং মুরাদ খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কেশবপুর মাইকেল মোড়সংলগ্ন পিটিএফ মিলনায়তনে উপজেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মুফতি ফুরকান আহমেদ কাশেমী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সহসভাপতি আব্দুর রহিম ও সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সদস্যদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।নতুন কমিটিতে মাওলানা সিরাজুল ইসলাম সভাপতি, আব্দুল হালিম ও চিকিৎসক আব্দুল মান্নান সহসভাপতি, মুরাদ খান সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুস সালাম জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কেশবপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মুরাদ খান

09 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com