গাজীপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বুধবার (৯ সেপ্টেম্বর) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গাজীপুরে স্বাগত জানান। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। এ সময় গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএমসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে জেলা প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।









