চুয়াডাঙ্গায় ইজিবাইকের জন্য নির্ধারিত রং, ৫ সেপ্টেম্বরের মধ্যে রঙ করার নির্দেশ

চুয়াডাঙ্গা জেলা শহর ও উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী ইজিবাইকগুলো নির্ধারিত রঙে রঙ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামী শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) এর মধ্যে ইজিবাইকের রঙ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে রঙ না করলে পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) থেকে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৯ আগস্ট) চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিশেষ ঘোষণায় এ নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসনের ঘোষণায় উপজেলা ও পৌরসভাভিত্তিক ইজিবাইকের জন্য পৃথক রং নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় চলাচলকারী ইজিবাইকের রং হবে কমলা। চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌরসভা এলাকার বাইরে চলাচলকারী ইজিবাইকের রং নীল।

এ ছাড়া আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদা উপজেলায় খয়েরি এবং জীবননগর উপজেলায় হলুদ রং নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকার ইজিবাইকগুলোকে নিজ নিজ নির্ধারিত রঙে রঙ করতে হবে। অন্যথায় ৬ সেপ্টেম্বর থেকে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পৌরসভা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

জেলা প্রশাসনের এমন উদ্যোগের ফলে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় চলাচলকারী ইজিবাইকগুলো সহজে পৃথকভাবে শনাক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি ইজিবাইক চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নির্ধারিত এলাকার যানবাহন চিহ্নিত করতেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় ইজিবাইকের জন্য নির্ধারিত রং, ৫ সেপ্টেম্বরের মধ্যে রঙ করার নির্দেশ

29 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com