মণিরামপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

যশোরের মণিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ আগস্ট) বিকেলে মণিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।যশোর জেলা মহিলা দলের সহ সভাপতি মেরি ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন মনিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই,সন্তোষ স্বর,নিস্তার ফারুক, অনুষ্ঠান পরিচালনা করেন মনিরামপুর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোক্তার হোসেন ও পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মণিরামপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com