মাগুরায় ব্র্যাকের আড়ং ওয়্যারহাউস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ

মাগুরায় অবস্থিত ব্র্যাকের আড়ং ওয়্যারহাউস পরিদর্শন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ বৃহস্পতিবার ১৩ আগস্ট তিনি মাগুরা শহরে অবস্থিত ব্র্যাকের আড়ং ওয়্যারহাউস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ওয়্যারহাউসের সার্বিক কার্যক্রম, উৎপাদিত পণ্যের সংরক্ষণ ও ব্যবস্থাপনা, সরবরাহ ব্যবস্থার কার্যকারিতা এবং কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়্যারহাউসের বিভিন্ন কার্যক্রম, পণ্য সংরক্ষণ পদ্ধতি এবং পরিচালনাগত বিভিন্ন বিষয় সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, নারী উদ্যোক্তা ও কারুশিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি উৎপাদন ও বিপণন কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন এবং মানসম্মত পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় ব্র্যাকের আড়ং ওয়্যারহাউস পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com