আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনকে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শীতল বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার বক্সীপুর এলাকার একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে সেখান থেকে বক্সীপুর গ্রামের মো. বাবলুর ছেলে মো. সাকিবকে (২০) এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়। অন্যদিকে, এসআই (নিঃ) শোভন কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. এনামুল হককে (৪২) গড়চাপড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি গড়চাপড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। এ ছাড়া এসআই (নিঃ) মো. নাজমুল করিমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল রাধিকাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মো. লিয়নকে (২৬) গ্রেপ্তার করে। তিনি রাধিকাগঞ্জ গ্রামের মৃত আব্দুলের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার সাকিবকে সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর দুই আসামি এনামুল হক ও লিয়নকেও সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com